Loading...

জটিল রোগ

দীপশেখর দালাল

এমন ব্যামোর কথা বদ্যি শোনেনি কোনদিন

শব্দসুরভি তাকে কিছুদিন ভালো রেখেছিল

কেন যে মরতে ছাই পুষেছিল বিষাদহরিণ

সাধের পুঁটুলি থেকে হাওয়া তার সুখ কেড়ে নিল

সব কাজ সেরে নিয়ে জিরান দিয়েছে কোনোমতে

এমন মৃতের দেহ লুটায় বৃদ্ধ মিছেপাতা

রঙিন দোয়াতে সে স্বপ্নে সাঁতার কাটে বটে

সকালে জলের সাথে খেতে পায় আরও ঘুণখাতা

 

অসুখের তাপে তার চশমা আবছা তারা খায়

রাত্রি গহিন হলে জড়িয়ে আত্মা শুলো  পাশে

কিছুই হলো না লেখা, তবুও  সে কলম সাজায়

কবর চয়ন করে জোছনা ভিজিয়ে রেখে আসে

 

সারেনা এসব রোগ, সেরা বিষ, পথ্য কবিতা

বেছে বেছে নিয়ে যাবে, নির্জনে, বিরহগ্রহীতা


Liked our work ?